আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করে বলেছেন, তাঁর আর এই পদে থাকা উচিত নয়।

তেবাসের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পূর্ণ বক্তব্য

ইনফান্তিনো কোনোভাবেই আর ফিফার নেতৃত্বে থাকতে পারেন না।
ফিফার প্রতিযোগিতাগুলো বেসরকারীকরণের প্রস্তাব প্রত্যাহার নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু এতে ফিফার শাসনসংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেছে বলে মনে করা গুরুতর ভুল হবে।
মহাদেশীয় কনফেডারেশন, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, পেশাদার লিগ ও খেলোয়াড়সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর এই প্রস্তাব প্রত্যাহারেই সন্তুষ্ট হওয়া কিংবা বিষয়টি এখানেই শেষ বলে ধরে নেওয়া উচিত নয়। প্রকৃত সমস্যা একটি প্রস্তাবের চেয়ে অনেক গভীর।
রাজনৈতিক শক্তির হস্তক্ষেপের পর একটি লাল কার্ড প্রত্যাহারের ঘটনা কি আমরা ভুলে গেছি? যুক্তরাষ্ট্রের কংগ্রেস যে তদন্ত শুরু করেছে এবং অত্যন্ত গুরুতর আচরণের বিষয়ে ইনফান্তিনোকে সাক্ষ্য দিতে বলেছে, সেটিও কি ভুলে গেছি? ফিফার ইতিহাসের একাধিক বড় দুর্নীতি মামলার অভিযোগ প্রত্যাহারের কথা কি ভুলে গেছি? বিশ্বকাপের টিকিটের বিস্ময়কর উচ্চমূল্য? অথবা প্রকৃত আলোচনা, পরামর্শ ও ঐকমত্য ছাড়াই ফিফার একতরফাভাবে আন্তর্জাতিক সূচি নির্ধারণ, নতুন প্রতিযোগিতা চালু এবং প্রতিযোগিতার কাঠামো বদলের ঘটনাগুলো?
সমস্যাটি কখনোই শুধু একটি প্রস্তাবে সীমাবদ্ধ ছিল না। আসল সমস্যা হলো এমন এক শাসনব্যবস্থা, যেখানে ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত, নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা ক্রমাগত দুর্বল হচ্ছে এবং সিদ্ধান্তে সরাসরি প্রভাবিত পক্ষগুলোকে বাইরে রাখা হচ্ছে।
এসব কারণেই আমার মতে ইনফান্তিনোর আর ফিফার নেতৃত্বে থাকা উচিত নয়। বিশ্ব ফুটবলের নতুন নেতৃত্ব দরকার, যারা শাসনব্যবস্থাকে আধুনিক করবে, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন করবে এবং প্রতিটি সিদ্ধান্তের ক্রীড়া, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পূর্ণাঙ্গভাবে মূল্যায়নের পর সব অংশীজনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের পথ নির্ধারণ করবে—একতরফাভাবে চাপিয়ে দেওয়া অব্যাহত রাখবে না।
একটি প্রস্তাব প্রত্যাহার করলেই আগের সব ঘটনা মুছে যায় না।
এটি কেবল হিমশৈলের চূড়ামাত্র।
2026-08-02 11:32 তারিখে পরিবর্তিত হয়েছে
পরবর্তী নিবন্ধ: BD9: ইলেকট্রিক স্কুটারে দুই তরুণের উন্মত্ত তারকা-ধাওয়া! নেটজুড়ে খুঁজে তাঁদের
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]